পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

উদ্ধারকার্যে সাহায্যকারীদের সম্বর্ধনা দিতে উপস্থিত জেলা পুলিশ সুপার।

উদ্ধারকার্যে সাহায্যকারীদের সম্বর্ধনা দিতে উপস্থিত জেলা পুলিশ সুপার।

গত ইংরেজির ২১.০৩.২০২৪ তারিখে বর্ধমান বোলপুর রোডে আলমপুর গ্রামের কাছে দুটি বাসের মধ্যে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে মোট ৬৪ জন যাত্রী গুরুতরো আহত হয় এবং স্থানীয় আলমপুর গ্রামবাসীদের সহায়তায় আহত যাত্রীদের অতিদ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। যার ফলে তাদের প্রত্যেকের জীবন বাঁচানো সম্ভবপর হয়।

তাই আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে উদ্ধারকার্যে সাহায্যকারী ৪২ জন আলমপুরবাসিকে, তাদের মানবতার নিদর্শনকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সম্বর্ধনা প্রদর্শন করা হয়, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোন দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে এগিয়ে আসে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শ্রী সায়ক দাস, আইপিএস মহাশয় এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী অর্ক ব্যানার্জি মহাশয় সহ ডিএসপি ডিইবি মহাশয় এবং এমপিভি ইন্সপেক্টর মহাশয়।