পূর্ব বর্ধমান জেলা পুলিশের নিরন্তর প্রচেষ্টায় আবারো উদ্ধার হল মোট ৭৮ টি হারানো মোবাইল ফোন। ফোনগুলি কাটোয়া থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে গিয়েছিলো। কাটোয়া সাইবার সেলে প্রত্যার্পণ অনুষ্ঠানের মাধ্যমে এসডিপিও কাটোয়া মহাশয়, কাটোয়া থানার ইনচার্জ হারানো মোবাইল ফোন গুলি তাদের আসল মালিকদের হাতে তুলে দেন ।