পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা

স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা

সংসার জীবন হল স্বামী স্ত্রী উভয় পক্ষের সুষ্ঠ বোঝাপড়ার মাধ্যমে একটি বিশ্বস্ত জীবন যাপন। কিন্তু যদি কোন সংসারে অবিশ্বাসের জন্ম নেয় তবে সে সংসার ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়। ঠিক তেমনটি ঘটেছিল কাটোয়া থানার অন্তর্গত পলতাগাছি গ্রামের মতি শেখ ও টুনি বিবির সংসার জীবনে। যেখানে তারা দীর্ঘ 25 বছর একসাথে সুখে শান্তিতে সংসার জীবন অতিবাহিত করছিলেন। কিন্তু গত ইংরেজি 31.03.2019 তারিখ কাটোয়া থানায় একটি খবর আসে যে সন্দেহের বসবর্তী হয়ে মতি শেখ তার স্ত্রী টুনি বিবিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাটোয়া থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের প্রাথমিক তদন্তভার দেওয়া হয় কাটোয়া থানার সাব-ইন্সপেক্টর সৌমেন মুখার্জিকে। পরবর্তীকালে সাব ইন্সপেক্টর হেফজুর রহমান এই কেসের তদন্তভার গ্রহণ করেন। নিখুঁত কর্মদক্ষতার দ্বারা সমস্ত সাক্ষ্য প্রমাণ সুসংহত করে তদন্ত সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত মতি শেখের বিরুদ্ধে চার্জসিট জমা দেওয়া হয়। তারপর দীর্ঘ ছয় বছরের আইনি লড়াই শেষে মাননীয় আদালত Fast Track Court, Katwa আজ 28.03.2025 অভিযুক্ত মতি শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সহকর্মীদের জানাই আন্তরিক অভিনন্দন। মৃতের পরিবার বিচার পেয়েছে, এটুকুই আমাদের সান্তনা।