পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

সেফ ড্রাইভ সেভ লাইফ

সেফ ড্রাইভ সেভ লাইফ

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের আওতায় "বর্ধমান ম্যারাথন" আয়োজন করে পূর্ব বর্ধমান পুলিশ, যেখানে ৫ কিমি দৌড়ের রুট ছিল উল্লাস থেকে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল পর্যন্ত। এই কর্মসূচি ম্যাগনাস গ্লোবাল স্কুল ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

প্রায় ৩২০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন, যার মধ্যে শুধুমাত্র বর্ধমান নয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়সহ বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসেছিলেন। এমনকি ১৬ জন শিশুও এই দৌড়ে অংশ নেয়, যা ছিল বিশেষভাবে উৎসাহব্যঞ্জক।


জয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন জেলাশাসক মহোদয়া, পুলিশ সুপার মহাশয় এবং উপস্থিত বিধায়কবৃন্দ।